নাটোরের বনবেলঘড়িয়া বাইপাসে অবস্থিত কেয়ার মেডিকেল সেন্টার অত্র অঞ্চলের মানুষের উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের এখানে দেশের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকগণ নিয়মিত রোগীদের আধুনিক চিকিৎসা সেবা প্রদান করছেন।
সঠিক ও দ্রুত রোগ নির্ণয়ের জন্য আমাদের রয়েছে সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন মেডিকেল ল্যাবরেটরি এবং একদল দক্ষ ও প্রশিক্ষিত মেডিকেল টেকনোলজিস্ট। রোগীদের সেবায় আমরা সর্বদা আপসহীন এবং সবার জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।